News71.com
 Bangladesh
 02 Apr 22, 08:05 PM
 194           
 0
 02 Apr 22, 08:05 PM

রমজানে সড়কের শৃঙ্খলা রাখতে চট্টগ্রামে ট্রাফিকের ৩শিফটে ডিউটি॥

রমজানে সড়কের শৃঙ্খলা রাখতে চট্টগ্রামে ট্রাফিকের ৩শিফটে ডিউটি॥

নিউজ ডেস্কঃ মাহে রমজান উপলক্ষে মেট্রোপলিটন পুলিশ নিয়েছে এক ডজন উদ্যোগ। এর মধ্যে রমজানে ট্রাফিক পুলিশের সদস্যরা বিনামূল্যে প্রতিদিন ইফতার পাবেন। আর এ ইফতারের ব্যবস্থা করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এছাড়াও রমজানের ঈদে কেনাকাটা আর যাত্রীদের চাপ থাকায় তিন শিফটে ডিউটি করবেন ট্রাফিক পুলিশ সদস্যরা। শনিবার (২ এপ্রিল) সকালে এসব বিষয় জানান নগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (উত্তর বিভাগ) জয়নুল আবেদীন।

তিনি বলেন, রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় আমাদের দায়িত্বও বেড়েছে। বড় গাড়ি ও ট্রাক চলাচলে বায়েজিদ লিংক রোড ব্যবহার করতে হবে। দূরপাল্লার বাস কোনভাবেই দিনে শহরে ঢুকতে পারবে না। রাতেই গাড়িগুলো ছাড়বে। তিনি আরও বলেন, রমজান উপলক্ষে ৬০ জন অতিরিক্ত জনবল বাড়ানো হবে। তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করবেন। পার্কিং ব্যবস্থাপনা ও যানজট নিরসনে সবগুলো মার্কেটে ট্রাফিকের জনবল থাকবে। এছাড়াও মার্কেট মালিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। কিভাবে পার্কিং ব্যবস্থা সহজ করা যায় সে বিষয়ে জেনেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন