News71.com
 Bangladesh
 05 Apr 22, 06:46 PM
 163           
 0
 05 Apr 22, 06:46 PM

দেশের আইন-আদালত সরকারের নির্দেশে চলছে॥ মির্জা ফখরুল

দেশের আইন-আদালত সরকারের নির্দেশে চলছে॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ দেশের আইন-আদালত সবকিছুই এখন বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নির্দেশ মোতাবেক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানার মামলায় বিএনপি কর্মী নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুলকে আদালত সাজা দেওয়ার পর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে ওই বিবৃতি পাঠান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘দেশের আইন, আদালত সবকিছুই এখন বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের নির্দেশ মোতাবেক চলছে। বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আইন, আদালতকে হাতিয়ার বানিয়েছে।’ দেশ এখন সম্পূর্ণরূপে ফ্যাসিবাদী কায়দায় চলছে দাবি করে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, ‘বিএনপি এবং এর সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং আদালত কর্তৃক কারাদণ্ডাদেশ দেওয়ার মাধ্যমে দেশে জুলুমের শাসন চালানো হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন