News71.com
 Bangladesh
 06 Apr 22, 10:46 AM
 154           
 0
 06 Apr 22, 10:46 AM

হাওরাঞ্চল তলিয়ে যাওয়ার জন্য সরকারই দায়ী॥ বিএনপিনেতা রিজভী

হাওরাঞ্চল তলিয়ে যাওয়ার জন্য সরকারই দায়ী॥ বিএনপিনেতা রিজভী

নিউজ ডেস্কঃ হঠাৎ করেই দেশের হাওরাঞ্চল উজানের পানিতে তলিয়ে যাওয়া এবং ফসলের ক্ষয়ক্ষতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, উজানের ঢলে দেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার একটি বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে চলে যাচ্ছে। এ অসময়ে পানির ঢলে বোরো ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা গণমাধ্যমে নানাভাবে জেনেছি যে, ওই অঞ্চলে বাঁধ নির্মাণের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেসব কাজের জন্য সরকারের অতি উচ্চ পর্যায়ের আত্মীয়-স্বজন বা ক্ষমতাসীন দলের লোকেরা এ বাঁধ নির্মাণকাজের সঙ্গে জড়িত ছিল। কিন্তু তারা কোনো বাঁধ নির্মাণ না করার ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের বাড়ি-ঘর ভেসে যাচ্ছে ও তলিয়ে যাচ্ছে। তিনি বলেন, আজকে এ বৈশ্বিক সংকটে এ যে যুদ্ধ হচ্ছে ফলে খাদ্যের সংকট তীব্রতর হচ্ছে। বাংলাদেশে সেই সংকট আরও তীব্রতর হচ্ছে এ অসময়ের পানির ঢলে। কারণ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন