
নিউজ ডেস্কঃ বর্তমান মেয়াদ শেষে আওয়ামী লীগ আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশে এত বেশী উন্নয়ন হবে যে গ্রামের দিকেও গাড়ির লাইন পড়ে যাবে এবং উপজেলা পর্যায়েও যানজট হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। বুধবার(৬ এপ্রিল) জাতীয় সংসদে জেলা পরিষদ বিল নিয়ে আলোচনার সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ রাজধানীর যানজট নিয়ে সমালোচনা করেন। এর পর আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল এ কথা বলেন। এ সময স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায এসে আরও ৫ বছর থাকলে গ্রামেও গাড়ির লাইন লেগে যাবে। হারুন সাহেবকে বলি আল্লাহ যদি বাঁচায় রাখে আওয়ামী লীগ আরেকটা মেয়াদ ক্ষমতায় থাকে, তাহলে আপনে দেখবেন যে, উপজেলায় ট্রাফিক জ্যাম হবে।