News71.com
 Bangladesh
 06 Apr 22, 10:47 PM
 171           
 0
 06 Apr 22, 10:47 PM

চিত্রনায়ক সোহেলকে খুন করেন ইমন- পরিকল্পাকারী তিনজন॥ র্যাব

চিত্রনায়ক সোহেলকে খুন করেন ইমন- পরিকল্পাকারী তিনজন॥ র্যাব

নিউজ ডেস্কঃ ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ভোর ৩টার দিকে বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ডের ২৪ বছর পর মঙ্গলবার (০৬ এপ্রিল) মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে বিস্তারিত জানান।

তৎকালীন মাফিয়া আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক বান্টি ইসলাম এবং আশিষ রায় চৌধুরী—এই তিনজনের পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী ইমন চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা করেন। র‌্যাবের কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, ১৯৯৬ সালে বনানীর আবেদীন টাওয়ারে গ্রেফতার আশিষ রায় চৌধুরী ও আসাদুল ইসলাম ওরফে বান্টি ইসলামের যৌথ মালিকানায় ট্রাম্পস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার পুঁজি নিয়ে ট্রাম্পস ক্লাব প্রতিষ্ঠা করা হয়। এই ৫০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা লগ্নি করেছিলেন আশিষ রায় এবং অবশিষ্ট ২৫ লাখ টাকা লগ্নি করেছিলেন পলাতক বান্টি ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন