
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যেহেতু তিনি মৃত তাই বঙ্গবন্ধু হত্যা মামলা যখন হয় তখন জিয়ার নাম দেওয়া হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী।বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করায় ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঠিক পাকিস্তানি সেনাবাহিনী যারা সেই সময় বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, তারা যে কথাগুলো বলতো, যেসব ব্যাঙ্গ করতো, ৭৫’এর পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই কাজই করেছেন। তারা এ বিষয়ে এখনও এ পার্লামেন্টে বিএনপির এক নেতা বক্তৃতা দিলেন, আপনারা তা দেখলেন এটাই তাদের মানসিকতা। এরা স্বাধীনতা বিশ্বাসই করেন না। স্বাধীনতার চেতনাই বিশ্বাস করেন না। এদের অন্তরে এখনও সেই পিয়ার পাকিস্তান রয়েই গেছে। পাকিস্তানের গোলামিটাই তারা পছন্দ করেন। বিএনপির এমপি তার বক্তৃতায় তাদের হৃদয়ে যে পিয়ারের পাকিস্তান, সেটাই কিন্তু প্রমাণিত। আর খুনি, কেন খুনি বলবে না- এই আমার কাছে ছবি আছে।