News71.com
 Bangladesh
 07 Apr 22, 05:30 PM
 268           
 0
 07 Apr 22, 05:30 PM

রূপপুর এনপিপি ১ নম্বর ইউনিটে জেনারেটর স্টেটার স্থাপন॥

রূপপুর এনপিপি ১ নম্বর ইউনিটে জেনারেটর স্টেটার স্থাপন॥

নিউজ ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন হলে জেনারেটর স্টেটারের স্থাপন সম্পন্ন হয়েছে ৷ বুধবার (৬ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৫ এপ্রিল নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে সফলভাবে জেনারেটর স্টেটারের স্থাপন করা হয়েছে । টার্বাইন হলের বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার অন্যতম। এর কাজ হলো টার্বাইন থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরী এ প্রসঙ্গে জানান, বিদ্যুৎকেন্দ্রের সব যন্ত্রপাতির মধ্যে জেনারেটর স্টেটার সবচেয়ে ভারী এবং এর ওজন ৪শ৪০ টনের অধিক। ডিজাইন অবস্থানে এর স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পর এখন টার্বাইন হলে মূল যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া পুরোদমে চলতে থাকবে। টার্বাইন জেনারেটটর টিজেড-১২০০০-২) ডিজাইন ও তৈরি করেছে ‘পাওয়ার মেশিন্স’। এ জাতীয় টার্বাইন জেনারেটরের অতিরিক্ত কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে অগ্নি নিরাপত্তা, অধিকতর নির্ভরযোগ্যতা, উচ্চ ওভারলোড বহন ক্ষমতা অন্যতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন