News71.com
 Bangladesh
 07 Apr 22, 05:30 PM
 150           
 0
 07 Apr 22, 05:30 PM

বাগেরহাটে ধান ক্ষেতে হাঁস যাওয়া নিয়ে দ্বন্দ্ব॥ হামলায় শ্রমিক নিহত

বাগেরহাটে ধান ক্ষেতে হাঁস যাওয়া নিয়ে দ্বন্দ্ব॥ হামলায় শ্রমিক নিহত

নিউজ ডেস্কঃ বাগেরহাটের রামাপালে ধান ক্ষেতে হাঁস প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক ওরফে আজাবুর ফকির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ওমর ফারুকের ভাই মো. মিজানও (৪৮) আহত হন। বুধবার (৬ মার্চ) বিকেলে ওই উপজেলার উজুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওমর ফারুক ওই গ্রামের মৃত আমির আলী ফকিরের ছেলে। তিনি মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ফারুকের খালাতো ভাই কাজী ফিরোজ আহমেদ বলেন, ধান ক্ষেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বুধবার বিকেলে ওমর ফারুকের সঙ্গে তার প্রতিবেশী ও নিকটাত্মীয় আলীর বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ঝগড়া থেমে গেলে ওমর ফারুক মসজিদে আসরের নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়ি যাওয়ার সময় আলী, কামাল, মোহাম্মদ ও জামাল ওমর ফারুকের ওপর হামলা করে। এ সময় আলীর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে ওমর ফারুক মারাত্মকভাবে আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন