News71.com
 Bangladesh
 07 Apr 22, 05:33 PM
 159           
 0
 07 Apr 22, 05:33 PM

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র॥

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা দিয়ে আগ্রহী যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ৮ম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপে এই আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী। বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিরাপত্তা সংলাপের ৮ম রাউন্ড ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি ডেনিস জেনকিন্স নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকের উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তার অংশীদারিত্বকে গভীরভাবে মূল্য দেয়। মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কের প্রশংসা করেছে, যা উভয় পক্ষের মধ্যে নিয়মিত সংলাপের মধ্যে প্রতিফলিত হয়েছে। দিনব্যাপী বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা, বাংলাদেশ ইউএস সিকিউরিটি কো-অপারেশনসহ সামরিক প্রশিক্ষণ, সমুদ্র নিরাপত্তা, প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি, প্রতিরক্ষা ক্রয় ও সক্ষমতা উন্নয়ন, আঞ্চলিক সমস্যা যেমন রোহিঙ্গা, ইন্দো-প্যাসিফিক এবং সন্ত্রাস দমন ও বেসামরিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে আলোচনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন