News71.com
 Bangladesh
 08 Apr 22, 11:27 AM
 167           
 0
 08 Apr 22, 11:27 AM

বিআরটিএ’র দুই কর্মকর্তাকে অপসারনের দাবীতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু॥

বিআরটিএ’র দুই কর্মকর্তাকে অপসারনের দাবীতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু॥

নিউজ ডেস্কঃ বিআরটিএ’র দুই কর্মকর্তার অপসারণের দাবিতে রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০৮ এপ্রিল)দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

পরিবহন শ্রমিক নেতারা জানান, বিআরটিএ সিলেটের কর্মকর্তা সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুষের নিয়ে এই দুই কর্মকর্তা দালালের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স সরবরাহ করে থাকেন। এ রকম পরিবহন শ্রমিকদের নানা হয়রানি করে থাকেন। বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিবহন শ্রমিকদের সেই দাবি পূরণ করা হয়নি। এই দাবিতে রোববার সকাল থেকে সিলেটে পরিবহন কর্মবিরতি পালন করা হবে। কর্মবিরতি সফল করার জন্য সিলেটের সকল পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন