
নিউজ ডেস্কঃ নগরের সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় ও মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে ১১৭টি মোবাইল ফোন সেট, ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকেলে তাদের গ্রেফতার পর বৃহস্পতিবার (৭ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। গ্রেফতার আসামিরা হলেন- নগরের কোতোয়ালী থানার বলুয়ারদিঘীর পূর্ব পাড়ের মো সেলিমের ছেলে সাজ্জাদ (২০)। নগরের চান্দগাঁও আবাসিক এলাকার কবির আহমেদের ছেলে হাবিবুল্লাহ মিজবাহ (২৫)। ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের বদিউল আলমের ছেলে দোকানকর্মী মো. রাশেদ (২০)। পুলিশ জানিয়েছেন, গ্রেফতারের মধ্যে সাজ্জাদ চোরাই মোবাইল সংগ্রহ করে আইএমইআই বদলের পর বিক্রি করেন। আর একটি মোবাইলের দোকানের মালিক হাবিবুল্লাহ মিজবাহ ও কর্মচারী রাশেদ আইএমইআই ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডিন্টিটি’ নম্বর বদলের কাজ করেন।