News71.com
 Bangladesh
 08 Apr 22, 10:32 PM
 146           
 0
 08 Apr 22, 10:32 PM

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি॥

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি॥

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমি জানি বেসরকারি শিক্ষকদের বিষয়টি। তারা শতভাগ উৎসব ভাতা চাচ্ছেন। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শুক্রবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মন্ত্রী চাঁদপুর সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, যখন আমরা শিক্ষার মানোন্নয়নের জন্য কাজ করছি, তখন শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দিতে হবে। সেটি ছাড়া কিন্তু শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তবে এটি সরকারের সক্ষমতার বিষয়ের সঙ্গে জড়িত। আমরা চেষ্টা করছি, যতটুকু করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন