News71.com
 Bangladesh
 08 Apr 22, 10:32 PM
 127           
 0
 08 Apr 22, 10:32 PM

লক্ষীপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু৷।

লক্ষীপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু৷।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে শাহরিয়ার আহমেদ নিশাদ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে কমলনগরের মুন্সিরহাট বাজারের আধা কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। শাহরিয়ার আহমেদ উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার প্রবাসী মিজানুর রহমানের ছেলে এবং চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সনের সালের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় রায়হান (২৮) ও ইমন (১৭) নামের আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে কমলনগরের মুন্সিরহাট এলাকা থেকে মোটরসাইকেলে করে ৩ জন মিয়ার বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ সামনে একটি বাই-সাইকেল এসে পড়লে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন