News71.com
 Bangladesh
 08 Apr 22, 10:32 PM
 171           
 0
 08 Apr 22, 10:32 PM

সব দেশকে টিকার টার্গেট পূরণে সহায়তা করুন॥ প্রধানমন্ত্রী

সব দেশকে টিকার টার্গেট পূরণে সহায়তা করুন॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পিছিয়ে পড়া দেশগুলোকে কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (০৮ এপ্রিল) জার্মানি এবং ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি আয়োজিত ‘২০২২ গ্যাভি কোভ্যাক্স এএমসি সামিট: ব্রেক কোভিড নাও’ শীর্ষক ভার্চ্যুয়াল সম্মেলনে পূর্বধারণকৃত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

গ্যাভি কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট দ্বারা সমর্থিত নিম্ন আয়ের দেশগুলোর জন্য দাতা তহবিলে ৩ দশমিক ৮ বিলিয়ন ইউএস ডলারসহ কোভ্যাক্স-এর জন্য জরুরি আর্থিক সহায়তায় কমপক্ষে ৫ দশমিক ২ বিলিয়ন ইউএস ডলার সংগ্রহে সহায়তা করার লক্ষ্যে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যবশত, কিছু দেশ এখনও তাদের টিকার লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়ে গেছে। এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন