News71.com
 Bangladesh
 08 Apr 22, 10:33 PM
 320           
 0
 08 Apr 22, 10:33 PM

রাজধানীতে চোরাই মোবাইল উদ্ধারসহ গ্রেফতার ৫॥

রাজধানীতে চোরাই মোবাইল উদ্ধারসহ গ্রেফতার ৫॥

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবী এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল ফোন জব্দসহ চোরাকারবারী চক্রের ৫ সদস্য গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। গ্রেফতাররা হলেন- মো. শাহাবুদ্দিন আহম্মেদ (২৬), মো. ওমর ফারুক (৪০), মো. আব্দুল আজিজ (২৪), মো. কাওসারুল হক (২৭) ও মো. ফয়সাল হক (৩৬)। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ২৫৫টি অনিবন্ধিত মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (০৮ এপ্রিল) র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পল্লবী থানাধীন এলাকায় সরকারি ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অনিবন্ধিত ও চোরাই মোবাইল কেনা বেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, অভিযানে বিটিআরসি এর প্রতিনিধি দল তাদের নিজস্ব সফটওয়ার ও সার্ভারের মাধ্যমে যাচাই করে ওই ২৫৫টি মোবাইল ফোন অবৈধভাবে চোরাইপথে আমদানি করা ঘোষণা করেন। পরে র‍্যাব-৪ এর আভিযানিক দল এসব মোবাইল ফোনগুলো জব্দ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন