News71.com
 Bangladesh
 09 Apr 22, 12:04 PM
 154           
 0
 09 Apr 22, 12:04 PM

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১॥

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১॥

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলায় ১৫০ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩২) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল। শুক্রবার (৮ এপ্রিল) দিনগত রাত ৯ টার দিকে গাংনী উপজেলার পিরতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। রফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মইন উদ্দীনের ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু, উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন