News71.com
 Bangladesh
 09 Apr 22, 10:25 PM
 167           
 0
 09 Apr 22, 10:25 PM

শিক্ষক হৃদয় মণ্ডলের ঘটনার কারন তদন্ত চলছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক হৃদয় মণ্ডলের ঘটনার কারন তদন্ত চলছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুন্সীগঞ্জের স্কুল শিক্ষক হৃদয় মণ্ডল শিক্ষার্থীদের শিক্ষাদান করেছিলেন। কেন ছাত্ররা তার ওপর অসন্তুষ্ট হলো, সে বিষয়ে তদন্ত করছি। শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে সংস্থাটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই শিক্ষকের প্রতি যেন কোনো অন্যায় না হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন আমরা সে ব্যবস্থা করেছি। তদন্তের পরেই আমরা বলতে পারব ঘটনাটা কী হয়েছিল। যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিয়েছে। শিক্ষক হৃদয় মন্ডলের সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অহেতুক ক্ষতিগ্রস্ত হবেন না। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য অনেক কিছু করছি। চারলাইন রাস্তাগুলো এখন ছয় লাইন করছি। দুই লাইন রাস্তাগুলো চারলাইন করছি। এই কাজগুলো আমাদের আরও আগে করা দরকার ছিল। একটি শহরে ২৫ ভাগ রাস্তা থাকা প্রয়োজন। সেখানে আমাদের আছে ১০ ভাগ রাস্তা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও পদ্মা সেতু হয়ে যাচ্ছে। এখন যতগুলো রাস্তা ও হাইওয়ে হচ্ছে সবগুলোর পাশ দিয়ে সার্ভিস লাইন তৈরি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন