News71.com
 Bangladesh
 09 Apr 22, 10:27 PM
 171           
 0
 09 Apr 22, 10:27 PM

গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার॥ প্রতিমন্ত্রী পলক

গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার॥ প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (৯ এপ্রিল) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজিব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধায়নে মাত্র ১৩ বছরের মধ্যে আমরা যে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি তার সেবা এবং সুফল গ্রামের তৃণমূল মানুষ যেন পায় সেই কারণে আমি বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন