News71.com
 Bangladesh
 10 Apr 22, 10:18 PM
 332           
 0
 10 Apr 22, 10:18 PM

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৫৯ থানায় পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী॥

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৫৯ থানায় পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ এবং গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ৪শটি বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পুলিশের মানবিক এ দুটি কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ দুটি মানবিক উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। পুলিশের হেল্প ডেস্ক স্থাপন এবং গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন এবং তাদের সেবা দেওয়া। সেই সঙ্গে সঙ্গে গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়া এটা বাংলাদেশ পুলিশের একটি মহতী উদ্যোগ।’ আজকের পুলিশ জনগণের আস্থা অর্জন করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বার্তাটা যে -এই পুলিশকে জনগণের পুলিশ হতে হবে। আমি মনে করি এই হেল্প ডেস্ক প্রতিষ্ঠার মাধ্যমে নারী-শিশু, বয়স্ক প্রতিবন্ধীদের সেবাদান করা এবং গৃহহীনদের গৃহ দেওয়া এটা জনগণের পুলিশেরই কাজ। আজকের পুলিশ জনগণের পুলিশ হিসেবেই আপনারা আজ মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করেছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন