News71.com
 Bangladesh
 10 Apr 22, 10:21 PM
 170           
 0
 10 Apr 22, 10:21 PM

জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি॥ ওবায়দুল কাদের

জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর জনগণ চায় না, এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।রোববার (১০ এপ্রিল) সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে খুশি তাই তারা আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকেই বেছে নেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই বিএনপি এখন থেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে। তিনি বলেন, দেখে শুনে মনে হয় বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো দিশেহারা, তারা কখন যে কি বলে সেটা তারা নিজেরাও জানে না। আওয়ামী লীগ সরকার নাকি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি মহাসচিবের এমন কাল্পনিক অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আসলে আওয়ামী লীগ নয়, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপিই এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন