News71.com
 Bangladesh
 10 Apr 22, 10:36 PM
 174           
 0
 10 Apr 22, 10:36 PM

মাতৃকালীন দরিদ্রদের ভাতা ১০০০ টাকা করার সুপারিশ করল সংসদীয় কমিটি॥

মাতৃকালীন দরিদ্রদের ভাতা ১০০০ টাকা করার সুপারিশ করল সংসদীয় কমিটি॥

নিউজ ডেস্কঃ গ্রামীণ এলাকার দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন মাসিক ভাতা ৮০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার (১০ এপ্রিল) জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সাহাদারা মান্নান বৈঠকে অংশ নেন। বৈঠকে দারিদ্র বিমোচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচি সম্পর্কে বিশদ আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে ডিজিটাইজেশনের যুগে প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে পাঁচটি করে সেলাই মেশিন ও পাঁচটি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন