News71.com
 Bangladesh
 11 Apr 22, 09:22 PM
 172           
 0
 11 Apr 22, 09:22 PM

দেশের যানজট নিরসনে দায়িত্ব কেউ নিচ্ছে না॥ ইলিয়াস কাঞ্চন

দেশের যানজট নিরসনে দায়িত্ব কেউ নিচ্ছে না॥ ইলিয়াস কাঞ্চন

 নিউজ ডেস্কঃ যানজট নিরসনে দায়িত্ব কেউ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমাদের সরকারি সংস্থাগুলো যদি রাস্তায় গাড়ি রাখে, আপনারা পার্কিংয়ের কথা বলছেন? কাকে পার্কিংয়ে বাধা দেবেন তাহলে? সরকারের দায়িত্বটা কে নেবে এটা আমি বুঝতে পারলাম না। সোমবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানী সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘অসহনীয় যানজট: সমাধান কী’ ডুরা সংলাপে এসব কথা বলেন তিনি। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আমি চিন্তা করছিলাম এখানে এসে আমি গাড়িটা রাখবো কোথায়। আপনাদের এখানে কি পার্কিংয়ের সুবিধা আছে। ইলিয়াস কাঞ্চন দাবি করে বলেন, মন্ত্রী সাহেব যে গাড়ি রেখে এসেছেন, তিনি কি পার্কিংয়ে রেখে এসেছেন? মন্ত্রী সাহেব তো রাস্তার ওপর গাড়ি রেখে এখানে চলে এসেছেন। তিনি বলেন, মন্ত্রীর বক্তব্য আমি শুনছিলাম। তিনি বলছিলেন, করতে হবে? কিন্তু কে করবে? আমাদেরও দায়িত্ব আমরা পালন করছি না। আমরা শুধু বলে যাচ্ছি করতে হবে। কিন্তু আমরা কেউ দায়িত্ব নিচ্ছি না। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, এই যে আপনারা বললেন সকলে মিলে করতে হবে, এখন একটা জিনিস আমরা করতে পারি। সেটি হলো আপনারা পুলিশ দিয়ে রাস্তার উল্টাপাশে দিয়ে চলে যেতে পারেন। আমরা এটা বন্ধ করে দিব, নিজেদের গাড়ি নিয়ে রাস্তার মধ্যে ২-৩ দিন বসে থাকবো । উনারা যখন যেতে পারবে না তখন সমাধান হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন