News71.com
 Bangladesh
 13 Apr 22, 11:20 AM
 372           
 0
 13 Apr 22, 11:20 AM

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের॥

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের॥

 নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে নববর্ষের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়বের হাত থেকে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।  এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন