News71.com
 Bangladesh
 13 Apr 22, 03:09 PM
 175           
 0
 13 Apr 22, 03:09 PM

দূরনীতির মামলায় তারেক জিয়ার স্ত্রী জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের॥

দূরনীতির মামলায় তারেক জিয়ার স্ত্রী জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের॥

 নিউজ ডেস্কঃ তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলবে। একই সঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। বুধবার (১৩ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। দেশের সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে জোবায়দা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলাটি চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। আদালতে জোবায়দা রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জোবায়দা রহমানের ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন