News71.com
 Bangladesh
 13 Apr 22, 06:44 PM
 185           
 0
 13 Apr 22, 06:44 PM

মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব॥ র‍্যাব ডিজি

মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব॥ র‍্যাব ডিজি

 নিউজ ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। র‍্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ যাচ্ছে। আজ বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে দুপুর ১টার দিকে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি জঙ্গি তৎপরতা বাড়ছে র‍্যাবের কাছে সে ধরনের কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই। তিনি বলেন, সাইবার পেট্রোলিং করছি। র‍্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাবো বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি। রমনা বটমূলে নিরাপত্তার বিষয়টি দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন