News71.com
 Bangladesh
 18 Apr 22, 11:40 PM
 171           
 0
 18 Apr 22, 11:40 PM

বাইডেনের বিশেষ দূতের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বৈঠক॥

বাইডেনের বিশেষ দূতের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বৈঠক॥

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা (ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-আইআরএফ) বিষয়ক দূত রাশাদ হোসাইন ও বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৭ এপ্রিল) ঢাকার পল্টন টাওয়ারের অফিসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তারা।

মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রাশাদ হোসাইন ঐক্য পরিষদ কার্যালয়ে এলে সংগঠনের নেতারা তাঁদের আন্তরিক স্বাগত জানান। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে রাশাদ হোসাইন বাংলাদেশের বিদ্যমান ধর্মীয় স্বাধীনতা বিষয়ক পরিস্থিতি সম্পর্কে ঐক্য পরিষদ নেতাদের কাছে জানতে চান।  ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত তাঁকে জানান, ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা ও মৌলবাদী তৎপরতা বাংলাদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীকে অস্তিত্বের সংকটে নিক্ষেপ করেছে। ভবিষ্যতের নির্বাচনী পরিস্থিতি তাদের শঙ্কাগ্রস্ত করে তুলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন