News71.com
 Bangladesh
 19 Apr 22, 11:43 AM
 167           
 0
 19 Apr 22, 11:43 AM

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান॥

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান॥

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে সোমবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে আগামী ২০-২২ এপ্রিল সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।


এই সফরে  যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত নিয়ার ইস্ট সাউথ এশিয়া (এইএসএ) সেন্টারের একজন গ্র্যাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানটির হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন