
নিউজ ডেস্কঃ কেউ অর্থের বিনিময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৮ এপ্রিল) অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করুন। তিন ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে ২২ এপ্রিলের পরীক্ষার আগে এমন সতর্কীকরণ করেছে অধিদপ্তর। পরবর্তীতে ২০ মে ও ৩ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীর নিজ নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন তারিখে কোন জেলা/উপজেলা পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।