News71.com
 Bangladesh
 21 Apr 22, 07:26 PM
 158           
 0
 21 Apr 22, 07:26 PM

জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়।।মির্জা ফখরুল

জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়।।মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ এপ্রিল) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির বৈঠক সম্পর্কে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, এ কথাগুলো উনি (রাষ্ট্রদূত) সঠিক বলেননি। আমাদের যিনি বক্তব্য রেখেছিলেন সেই মিটিংয়ের পরে তিনি (আমির খসরু মাহমুদ চৌধুরী) কখনোই এ কথা বলেননি, জার্মান রাষ্ট্রদূতকে কোড করে তিনি কোনো কথা বলেননি। আপনারা সেখানে ছিলেন, আপনারা সবই জানেন।

তিনি (আমির খসরু মাহমুদ চৌধুরী) সামগ্রিকভাবে ইনজেনারেল যে কথাটা বলেছেন সেটাই উনি (রাষ্ট্রদূত) মিস কোড করেছেন। ডিক্যাব অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত বলেন, আমি যে উদ্ধৃতি পড়েছি তা বাস্তবতার সঙ্গে মেলে না। যেখানে বলা হয়েছে, ‘আমি দেশে মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি’। এমন শব্দ চয়ন সত্য নয়। এ উদ্ধৃতি নিয়ে আমি অসন্তুষ্ট। গত ১৭ মার্চ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন