News71.com
 Bangladesh
 24 Apr 22, 08:50 PM
 273           
 0
 24 Apr 22, 08:50 PM

তুরস্ক সফরে প্রধান বিচারপতি।।

তুরস্ক সফরে প্রধান বিচারপতি।।

নিউজ ডেস্কঃ তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে তুরস্ক সফরে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা।

এর আগে শনিবার প্রধান বিচারপতি তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে ২৯ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। এই সময় পর্যন্ত অথবা প্রধান বিচারপতি পুনরায় নিজ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি। মো. বদরুল আলম ভূঞা জানান, তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সানালের আমন্ত্রণে ২৫ এপ্রিল আঙ্কারায় তাদের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিতে প্রধান বিচারপতি তুরস্কে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন