
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি শাহজাহান এবং ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ এপ্রিল) কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি শাহজাহান এবং ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক। খুব শিগগিরই এটা আদালতে পাঠানো হবে।
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী ফাতেমা খাতুন, নাজিম উদ্দীন, রুবেল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আবদুস সালাম আজাদ ও রবিউল আউয়াল। এর আগে ২০২০ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এনামুল হক, বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. আব্দুর রউফ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর এম আবদুস সালাম আজাদের নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।