
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিআইবি এমন কিছু তথ্য তুলে ধরে, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়া দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। সোমবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার খুরশিদ আলম প্রমুখ।