
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ৷ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে তিনি ঢাকা পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ ওবায়দুল কাদের গত ২২ এপ্রিল (শুক্রবার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুর যান।