News71.com
 Bangladesh
 26 Apr 22, 03:37 PM
 127           
 0
 26 Apr 22, 03:37 PM

ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য।।শেখ হাসিনা

ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য।।শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জাতির পিতার আদর্শ নিয়েই কাজ করা হচ্ছে, আর ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তন করাই এ সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার বিষয়টি অব্যাহত থাকবে। সারাদেশে প্রায় ৮ লাখ মানুষ ছিন্নমূল, তারা সবাই পর্যায়ক্রমে ঘর পাবেন। মানুষ ঘর পাওয়ার পর তাদের মুখের হাসিই সবচেয়ে খুশির বিষয়। মানুষ যেন মানুষের মতো বাঁচতে পারে সেটিই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল তারা ব্যস্ত ছিল নিজের আখের গোছাতে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই ছিল শাসনভারে। ওই সময় মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন