News71.com
 Bangladesh
 26 Apr 22, 04:06 PM
 152           
 0
 26 Apr 22, 04:06 PM

ঢাকাসহ ১০ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ।।

ঢাকাসহ ১০ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ।।

নিউজ ডেস্কঃ দেশের ১১ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। এর মধ্যে চার জেলায় বইছে তীব্রপ্রবাহ। মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে।

অন্যদিকে বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগে অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বইছে। অন্যদিকে বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগে অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন