News71.com
 Bangladesh
 26 Apr 22, 06:47 PM
 149           
 0
 26 Apr 22, 06:47 PM

ইউক্রেন সংকটে রাশিয়ায় আলু রপ্তানি করা যাচ্ছে না।। কৃষিমন্ত্রী

ইউক্রেন সংকটে রাশিয়ায় আলু রপ্তানি করা যাচ্ছে না।। কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ আলুর ন্যায্য দাম পেতে চাষিদের কীভাবে সহযোগিতা করবেন তা জানেন না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। একইসঙ্গে বিধিনিষেধ তুলে নিলেও ইউক্রেন সংকটের কারণে রাশিয়ায় আলু রপ্তানি করা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর নিজ দপ্তরে নেপালের বিদ্যুৎ পানি ও কৃষিমন্ত্রী পম্পা ভূসালের নেতৃত্বে ১৩ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি উত্তরাঞ্চলের একটি জেলায় ন্যায্য দাম না পেয়ে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ করেছে চাষিরা।

এ বিষয়ে কি ব্যবস্থা নিতে যাচ্ছেন জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে বাংলাদেশে যা হয়, এখন দেখেন কৃষকেরা পেঁয়াজ বিক্রি করতে পারছেন না। আলুরও একই অবস্থা। গত বছর দাম বেশি ছিল, এ বছর আবার এ অবস্থা। উৎপাদন একটু বেশি হলে চাষিরা বিক্রি করতে পারে না। ফলে ইচ্ছে করলেই আলুর দাম বাড়াতে পারছি না। তিনি বলেন, আমাদের কোনো উপায় নেই। এই মুহূর্তে আলুর খুবই সীমিত রপ্তানি। অনেক দেশে আলু উৎপাদন হয়। ইউরোপিয়ান দেশগুলোও এরকম আলু আমদানি করে না। রাশিয়া করতো। এখন সেখানে যুদ্ধ। তারা আলু আমদানি উন্মুক্ত করেছে কিন্তু ব্যাংকিং সিস্টেম নেই। এখন যুদ্ধের জন্য রপ্তানি সম্ভব না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন