News71.com
 Bangladesh
 26 Apr 22, 10:24 PM
 356           
 0
 26 Apr 22, 10:24 PM

সড়কে জনদুর্ভোগ রোধে সতর্ক আছি।। ওবায়দুল কাদের

সড়কে জনদুর্ভোগ রোধে সতর্ক আছি।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং সড়ক নিরাপত্তায় পরিবহন মালিক-শ্রমিকসহ সব স্টেক হোল্ডারদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্যও পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি ফের অনুরোধ জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সব সড়ক-মহাসড়ক অতীতের যে কোন সময়ের তুলনায় এখন অনেক ভালো। সড়কের জন্য কোথাও যাতে কোন জনদুর্ভোগ না হয় সেজন্য আমরা সতর্ক রয়েছি এবং মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মহানগরীর সব টার্মিনালে শৃঙ্খলা রক্ষায় এবং যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কার্যকর থাকবে এবং অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন