News71.com
 Bangladesh
 27 Apr 22, 10:34 PM
 396           
 0
 27 Apr 22, 10:34 PM

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস।। চার বিভাগে তাপপ্রবাহ

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস।। চার বিভাগে তাপপ্রবাহ

নিউজ ডেস্কঃ দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যে চার বিভাগের ওপর দিয়ে গত কয়েক দিন যাবত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যহত থাকবে। বুধবার (২৭ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানাসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং রাঙ্গামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। শুক্রবার (৩০ এপ্রিল) নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন