News71.com
 Bangladesh
 06 May 22, 10:21 AM
 166           
 0
 06 May 22, 10:21 AM

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।।পরিবেশমন্ত্রী

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।।পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। এ লক্ষ্যে কৃষকদের উন্নয়নে তার সরকার সার, বীজ ও কৃষি উপকরণ বাবদ প্রতি বছর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষক ভাইয়েরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তার ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ কৃষক লীগ, বড়লেখা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী আরও বলেন, চাষাবাদের পাশাপাশি পরিবেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা পালন করতে হবে। এজন্য দেশের আনাচে-কানাচে পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে। খাল-বিল, নদী-নালা, জলাভূমির সুরক্ষা করতে হবে। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করতে হবে। তিনি বলেন, দেশের পানির চাহিদা মেটাতে সরকার অবৈধভাবে খাল দখলকারীদের উচ্ছেদ করে পূনখননের ব্যবস্থা গ্রহণ করবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন