News71.com
 Bangladesh
 06 May 22, 10:50 AM
 276           
 0
 06 May 22, 10:50 AM

সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।।বাড়বে বৃষ্টিপাত

সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।।বাড়বে বৃষ্টিপাত

নিউজ ডেস্কঃ  সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। যেটি পরে নিম্নচাপে পরিণত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। ফলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বৃহস্পতিবার (৫ মে) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এছাড়া আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় আগামী শুক্রবার (৬ মে) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। আগামী শনিবার (৭ মে) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন