News71.com
 Bangladesh
 07 May 22, 10:06 PM
 262           
 0
 07 May 22, 10:06 PM

অজস্র হত্যার দায় আপনাদের ঘাড়ে।।হানিফ

অজস্র হত্যার দায় আপনাদের ঘাড়ে।।হানিফ

নিউজ ডেস্কঃ  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, তিনি কথায় কথায় গণতন্ত্রের সবক দেন। আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডসহ অজস্র হত্যাকাণ্ডের দায় আপনাদের ঘাড়ে আছে।

আপনি যতই মায়াকান্না কাঁদেন না কেন আহসান উল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীর রক্তে আপনার নেত্রীর হাত রঞ্জিত। আপনার নেতার হাত রঞ্জিত। এ হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে শুরু হয়েছে এবং শেষও হবে, বলেন হানিফ। আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার (৭ মে) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারকে হত্যার কারণ ছিল আদর্শিক। খুনিরা ১৯৭১ সালের পরাজিত শক্তি ও তাদের রাজনৈতিক মিত্র। তারা আমাদের এ স্বাধীনতা মেনে নিতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছিল আমাদের এ স্বাধীনতাকে পরাধীনতার শৃঙ্খলায় আবব্ধ করার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন