News71.com
 Bangladesh
 07 May 22, 10:32 PM
 200           
 0
 07 May 22, 10:32 PM

সাগরে নিম্নচাপ।। বন্দরে অশনি সংকেত

সাগরে নিম্নচাপ।। বন্দরে অশনি সংকেত

নিউজ ডেস্কঃ  দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। রোববার (০৮ মে) এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফলে সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে অশনি, এটি শ্রীলংকার দেওয়া নাম। বর্তমানে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এটি।

আগামী সোমবার (০৯ মে) মধ্যরাতে ভারতের উড়িষ্যা উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। এরপর এটি পূর্ব দিকে গতিমুখ পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে ১১ মে। এই সময়ে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত। তবে বাংলাদেশের উপকূলে আসবে কি-না, তা এখনই বলা যাচ্ছে না। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে শনিবার  (০৭ মে) দুপুর ১২টায় একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এ সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪২৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৬০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪০৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন