
নিউজ ডেস্কঃ আজ সকালেই বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি-তে।তবে ভারতীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে দেশটির জনপ্রিয় টেলিভীষন চ্যানেল এবিপি আনন্দ খবর দিয়েছে সময় যত গড়াচ্ছে, ততই কমছে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছনোর পর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে গতিপথ পরিবর্তন করতে পারে ঘূর্ণিঝড় অশনি। সমুদ্রেই বার বার গতিপথ বদলানোয় ক্রমশ শক্তিক্ষয় হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। সমুদ্রের মধ্যেই দিশা হারানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাতে অবশ্য যথেষ্ঠ অশান্ত থাকবে সমুদ্র।
আবহাওয়া দফতরের পূর্বাভাস এখনও পর্যন্ত যা সম্ভাবনা তাতে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটারে মতো। তবে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলায় সরাসরি সাইক্লোন অশনির প্রভাব পড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ঝড়ের তেমন সম্ভাবনা না থাকলেও এই অন্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বইবে দমকা ঝোড়ো হাওয়া। যে কারনে ইতিমধ্যেই সমুদ্রে ২ নম্বর সতর্ক সংকেত জারি করে উপকুলবাসীকে সতর্ক করার পাশাপাশি সরকার ঘূর্নিঝড়ের আশঙ্কা ও ক্ষতি মোকাবেলার সাম্ভব্য সকল প্রস্তুতি নিতে স্থানীয় প্রসাশনকে নির্দেশ দেওয়া হয়েছে।