News71.com
 Bangladesh
 10 May 22, 07:46 PM
 150           
 0
 10 May 22, 07:46 PM

একসাথে ৩০০ আসনে ইভিএমে ভোট গ্রহন সম্ভব না॥ সিইসি

একসাথে ৩০০ আসনে ইভিএমে ভোট গ্রহন সম্ভব না॥ সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ মুহূর্তে ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা সম্ভব না, সেটা আমরা জানিয়ে দিয়েছি। পরে কী হবে না হবে, সেটা আমরা এখনও সিদ্ধান্ত নেয়নি। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ভোটার তালিকা হালনাগাদ-২০২০ এর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে মঙ্গলবার (১০ মে) তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সিইসি বলেন, ইভিএমে ভোট (দ্বাদশ সংসদ নির্বাচন) হবে না কিসে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এছাড়া এ মুহূর্তে ৩০০ আসনে ইভিএমে ভোট করা সম্ভব না, সেটা আমরা জানিয়ে দিয়েছি। পরে কী হবে না হবে, সেটা আমরা এখনও সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমে ভোটগ্রহণের ইঙ্গিত দিয়েছেন, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, সেটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা সেটা জানি না। আওয়ামী লীগ সভাপতি বলা, বিএনপি চেয়ারপারসন বলা, আ স ম আব্দুর রব বলা, তারা বলতে পারেন। তবে সিদ্ধান্ত আমাদের। কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন