News71.com
 Bangladesh
 11 May 22, 11:01 AM
 157           
 0
 11 May 22, 11:01 AM

কোনো পদোন্নতি বা নতুন দায়িত্ব নয়- এটা সাংগঠনিক কাজ মাত্র ॥ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক

কোনো পদোন্নতি বা নতুন দায়িত্ব নয়- এটা সাংগঠনিক কাজ মাত্র ॥ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ফেসবুকে একটি খবর অনেকে পোস্ট করেছেন। খবরের বিষয়টি সম্পর্কে সকলকে স্পষ্ট করা দরকার। আমি ২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ২১ তম জাতীয় কাউন্সিলের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে কাজ করছি। সংগঠন সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা এবং তথ্য হালনাগাদ করা আমার সাংগঠনিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।

 আজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা ছিল। এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আমাদের সংগঠনের তথ্যভাণ্ডারের সকল সাংগঠনিক তথ্য হালনাগাদ করার জন্য দপ্তর বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এটি আমার সাংগঠনিক দায়িত্বের একটি নিয়মিত কাজ। এটি কোনো নতুন দায়িত্ব নয় অথবা বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে আমাকে অর্পণ করা কোনো পদোন্নতি নয়। কিন্তু কোনো কোনো সংবাদ মাধ্যম এভাবে সংবাদ পরিবেশন করেছে, আমি যেন কোনো নতুন দায়িত্ব পেয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন