News71.com
 Bangladesh
 11 May 22, 09:40 PM
 365           
 0
 11 May 22, 09:40 PM

মাথায় রাখতে হবে এটা বাংলাদেশ, শ্রীলঙ্কা নয়।।হানিফ 

মাথায় রাখতে হবে   এটা বাংলাদেশ, শ্রীলঙ্কা নয়।।হানিফ 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি আমাদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আন্দোলনের হুমকি দিচ্ছে। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। মাথায় রাখতে হবে, এটা বাংলাদেশ, শ্রীলঙ্কা নয়।  শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবা স্বপ্ন দেখে লাভ নেই। শ্রীলঙ্কার দূরবস্থা ছিল, তারা দেউলিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রবৃদ্ধির হার বাড়ছে, যোগ করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই। বিএনপি হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। রাজনীতি করেন, গণতান্ত্রিক পন্থা অনুসরণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন। আর তা না হলে ষড়যন্ত্র কিংবা অন্য কোনোভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আপনাদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে, বলেন হানিফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন