News71.com
 Bangladesh
 12 May 22, 06:20 PM
 226           
 0
 12 May 22, 06:20 PM

এবারের ঈদযাত্রায় সড়কে ৪১৬ প্রাণহানি॥ যাত্রী কল্যাণ সমিতি

এবারের ঈদযাত্রায় সড়কে ৪১৬ প্রাণহানি॥ যাত্রী কল্যাণ সমিতি

নিউজ ডেস্কঃ ঈদযাত্রায় সড়ক ও মহাসড়কে ৩৭২টি দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোজ্জাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ঈদুল ফিতরে সড়ক ৩৭২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৬জন। আহত হয়েছেন ৮৪৪ জন। সড়ক, রেল ও নৌ-পথে সম্মিলিতভাবে ৪০২টি দুর্ঘটনায় ৪৪৩ জন নিহত এবং ৮৬৮ জন আহত হয়েছেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদযাত্রায় ২৫ লাখ মোটরসাইকেল ও ৪০ লাখ ইজিবাইক রাস্তায় নামে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার উল্লেখযোগ্য তৎপরতার কারণে ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা বরাবরের মতো বেড়েছে। ঈদযাত্রা শুরুর দিন ২৬ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১০ মে পর্যন্ত বিগত ১৫ দিনে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ও ৮৪৪ জন আহত হয়েছেন। ২০২১ সালের ঈদুল ফিতরে যাতায়াতের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ১৪.৫১ শতাংশ, নিহত ২২.৩৫ শতাংশ ও আহত ২৬.৩০ শতাংশ বেড়েছে। এ সময়ে রেলপথে ২৭ ঘটনায় ২৫ জন নিহত ও চারজন আহত হয়েছেন। নৌ-পথে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন