News71.com
 Bangladesh
 12 May 22, 07:58 PM
 479           
 0
 12 May 22, 07:58 PM

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ২২ জেলার ফল প্রকাশ ।।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ২২ জেলার ফল প্রকাশ ।।

নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ‘সরকারি বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২০’ এর লিখিত পরীক্ষার প্রথম ধাপের ২২ জেলার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) এ পাওয়া যাবে।

গত ২২ এপ্রিল চাপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাটের সম্পূর্ণ এবং সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, নোয়াখালী জেলার আংশিক অংশের লিখিত পরীক্ষা নেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন