News71.com
 Bangladesh
 14 Nov 22, 03:38 PM
 140           
 0
 14 Nov 22, 03:38 PM

বাংলাদেশের জন্য কনসেশনাল আইডিএ তহবিলের বর্ধিত সহায়তা চাইলেন অর্থমন্ত্রী।।

বাংলাদেশের জন্য কনসেশনাল আইডিএ তহবিলের বর্ধিত সহায়তা চাইলেন অর্থমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ উদ্ভুত বিরূপ পরিস্থিতি থেকে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বিশ্বব্যাংকের কাছে বাংলাদেশের জন্য কনসেশনাল আইডিএ তহবিলের বর্ধিত সহায়তার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রেইজার এবং নবুনিযুক্ত বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ অনুরোধ জানিয়েছেন।  এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খানসহ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং রিজিওনাল ডিরেক্টর গুয়াংজে চেন ও ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন। অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সভায় বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন সময়োচিত পদক্ষেপেরও প্রশংসা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন