News71.com
 Bangladesh
 14 Nov 22, 11:37 PM
 185           
 0
 14 Nov 22, 11:37 PM

উন্নয়নশীল দেশগুলোকে ৮২০০ কোটি ডলার দেওয়া শুভঙ্করের ফাঁকি।।তথ্যমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোকে ৮২০০ কোটি ডলার দেওয়া শুভঙ্করের ফাঁকি।।তথ্যমন্ত্রী
নিউজ ডেস্কঃ  বিশ্ব জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে উন্নত বিশ্ব ৮ হাজার ২০০ কোটি ডলার দিয়েছে বলে জানালেও সেটা আসলে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।   সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে আজ সকালে মিশর থেকে দেশে এসেছি। জলবায়ু সম্মেলন ১৮ নভেম্বর পর্যন্ত চলবে৷ বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রায় ১০০ জন সরকার ও রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ড জো-বাইডেনও অংশ নিয়েছেন। এটা একটা আশার দিক। তবে জলবায়ুতে অর্থায়নের বিষয়টি বরাবরের মতোই ঝুলে আছে।  তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী টালমাটাল অবস্থা। উন্নত দেশগুলো বলেছে গতবছর ৮২ বিলিয়ন ডলার দিয়েছে।  এটির মধ্যে বিরাট শুভঙ্করের ফাঁকি রয়েছে। ৮২ বিলিয়ন ডলার কোথায় কীভাবে দিয়েছে কারণ বিশ্ব জলবায়ু অর্থায়নের বিষয়ে স্পষ্ট প্যারিস অ্যগ্রিমেন্টে লেখা আছে এডিশন টু প্রেজেন্ট ওরিএ। তবে এ অর্থে পর্যাপ্ত নয় আরও অতিরিক্ত অর্থের প্রয়োজন।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন